প্রত্যাশা — ৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

কেন যে মন ভোলে আমার মন জানে না।তা’রে মানা করে কে, আমার মন মানে না।৷

কেউ বোঝে না তারে,সে যে বোঝে না আপ্‌নারে,সবাই লজ্জা দিয়ে যায়, সে ত কানে আনে না॥তা’র খেয়া গেল পারেসে যে রইল নদীর ধারে।কাজ ক’রে সব সারাএগিয়ে গেল কা’রা,আনমনা-মন সে-দিক‍্পানে দৃষ্টি হানে না॥