প্রত্যাশা — ৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে,ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥এ পথে যখন যাবেআঁধারে চিনিতে পাবে,রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥আমারে পড়িবে মনে কখন, সে লাগিপ্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি।ভয় পাছে শেষ রাতেঘুম আসে আঁখিপাতে,ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদিরে॥