বিবিধ — ১১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

অগ্নিশিখা এসো এসো আনো আনো আলো।দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো ৷আনো শক্তি, আনো দীপ্তি,আনো শান্তি, আনো তৃপ্তি,আনো স্নিগ্ধ ভালোবাসা আনো নিত্য ভালো

এস পুণ্যপথ বেয়ে এস হে কল্যাণী।শুভ সুপ্তি শুভ জাগরণ দেহ আনি।দুঃখরাতে মাতৃবেশেজেগে থাকো নির্ণিমেষে,আনন্দ উৎসবে, তব শুভ্র হাসি ঢালো॥