বিবিধ — ২৫
প্রবাহিণী
পাগল যে তুই, কণ্ঠ ভ'রে,জানিয়ে দে তাই সাহস ক'রে॥দেয় যদি তোর দুয়ার নাড়াথাকিস্ কোণে, দিসনে সাড়া,বলুক্ সবাই, “সৃষ্টিছাড়া,”বলুক সবাই “কী কাজ তোরে॥”বলিস্ “আমি কেহই না গো,কিছুই নহি যে-হই না গো।”শুনে বনে উঠবে হাসি,দিকে দিকে বাজবে বাঁশি,বলবে বাতাস, “ভালোবাসি,”বাঁধবে আকাশ অলখ-ডোরে॥