বিবিধ — ২৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

ঐ মরণের সাগরপারে চুপে চুপেএলে তুমি ভুবনমোহন স্বপনরূপে॥

কান্না আমার সারা প্রহর তোমায় ডেকেঘুরেছিল চারিদিকের বাধায় ঠেকে,বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে,আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে॥আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা,স্তরে স্তরে সন্ধ্যাতারার মাণিক জ্বালা।আকাশ আজি গানের ব্যথায় ভ'রে আছে,ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে,বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে,আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে॥