বিবিধ — ২৭
প্রবাহিণী
সারা নিশি ছিলেম শুয়েবিজন ভুঁয়েমেঠো ফুলের পাশাপাশি;শুনেছিলেম তারার বাঁশি॥সকাল বেলা খুঁজে দেখি,স্বপ্নে-শোনা সে সুর এ কিমেঠো ফুলের চোখের জলে উঠে ভাসি॥এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরেধরা দিল শেষে ধরার ধূলির পরে।
এ যে ঘাসের কোলে আলোর ভাষাআকাশ থেকে ভেসে-আসা,এ যে মাটির কোলে মাণিক-খস। হাসিরাশি॥