বিবিধ — ২৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রবাহিণী

দুঃখ যে তোর নয়রে চিরন্তন,পার আছেরে এই সাগরের বিপুল ক্রন্দন॥এই জীবনের ব্যথা যতএইখানে সব হবে গত,চিরপ্রাণের আলয় মাঝে বিপুল সান্ত্বন॥মরণ যে তোর নয়রে চিরন্তন,দুয়ার তাহার পেরিয়ে যাবি ছিঁড়বেরে বন্ধন।এ বেলা তোর যদি ঝড়েপূজার কুসুম ঝরে’ পড়ে,যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন॥