কালান্তর

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রহাসিনী

তোমার ঘরের সিঁড়ি বেয়েযতই আমি নাবছিআমায় মনে আছে কিনাভয়ে ভয়ে ভাবছি।কথা পাড়তে গিয়ে দেখি,হাই তুললে দুটো;বললে উসুখুসু করে,“কোথায় গেল মুটো।”ডেকে তাকে বলে দিলে,“ড্রাইভারকে বলিস,আজকে সন্ধ্যা নটার সময়যাব মেট্রোপলিস।”কুকুর-ছানার ল্যাজটা ধরেকরলে নাড়াচাড়া;বললে আমায়, “ক্ষমা করো,যাবার আছে তাড়া।”

তখন পষ্ট বোঝা গেলনেই মনে আর নেইআরেকটা দিন এসেছিলএকটা শুভক্ষণেই—মুখের পানে চাইতে তখন,চোখে রইত মিষ্টি;কুকুর-ছানার ল্যাজের দিকেপড়ত নাকো দৃষ্টি।সেই সেদিনের সহজ রঙটাকোথায় গেল ভাসি;লাগল নতুন দিনের ঠোঁটেরুজ-মাখানো হাসি।বুটসুদ্ধ পা-দুখানাতুলে দিলে সোফায়;ঘাড় বেঁকিয়ে ঠেসেঠুসেঘা লাগালে খোঁপায়।আজকে তুমি শুকনে। ডাঙায়হাল-ফ্যাশানের কূলে,ঘাটে নেমে চমকে উঠিএই কথাটাই ভুলে॥

এবার বিদায় নেওয়াই ভালো,সময় হল যাবার-ভুলেছ যে ভুলব যখনআসব ফিরে আবার॥