তোমার বাড়ি
প্রহাসিনী
ওই দেখা যায় তোমার বাড়িচৌদিকে-মালঞ্চ-ঘেরা,অনেক ফুল তো ফোটে সেথায়,একটি ফুল সে সবার সেরা।নানা দেশের নানা পাখিকরে হেথায় ডাকাডাকি,একটি সুর যে মর্মে বাজেযতই গাহুক বিহঙ্গেরা।যাতায়াতের পথের পাশেকেহ বা যায় কেহ আসে,বারেক যেজন বসে সেথায়তার কভু আর হয় না ফেরা!কেউ বা এসে চা করে পান,গ্রামোফোনে কেউ শোনে গান,অকারণে যারা আসেধন্য যে সেই রসিকেরা॥