নিমন্ত্রণ
প্রহাসিনী
প্রজাপতি যাঁদের সাথে পাতিয়ে আছেন সখ্যআর যাঁরা সব প্রজাপতির ভবিষ্যতের লক্ষ্যউদর-সেবার উদার ক্ষেত্রে মিলুন উভয়পক্ষ,রসনাতে রসিয়ে উঠুক নানা রসের ভক্ষ্য।সত্যযুগে দেবদেবীদের ডেকেছিলেন দক্ষ,অনাহুত পড়ল এসে মেলাই যক্ষ রক্ষ।আমরা সে ভুল করব না তো, মোদের অন্নকক্ষদুই পক্ষেই অপক্ষপাত দেবে ক্ষুধার মোক্ষ।আজও যাঁরা বাঁধন-ছাড়া ফুলিয়ে বেড়ান বক্ষবিদায়-কালে দেব তাঁদের আশিস লক্ষ লক্ষ-‘তাঁদের ভাগ্যে অবিলম্বে জুটুন কারাধ্যক্ষ'।
এর পরে আর মিল মেলে না— য র ল ব হ ক্ষ