দ্বিতীয় দৃশ্য

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

বাঁশরী — প্রথম অঙ্ক

বলেছিল ধরা দেব না, শুনেছিল সেই বড়াই।বীরপুরুষের সয় নি গুমোর, বাধিয়ে দিয়েছে লড়াই।তার পরে শেষে কী যে হল কার,কোন দশা হল জয়পতাকার,কেউ বলে জিত, কেউ বলে হার, আমরা গুজব ছড়াই।