অষ্টবিংশ সর্গ
ভগ্নহৃদয়
ভাল ক’রে সাজায়ে দে মোরে।বুঝি রূপ পড়িতেছে ঝোরে!করিতে করিতে খেলা, জীবনের সন্ধ্যাবেলাবুঝি আসে তিল তিল কোরে!বড় ভয় হয় প্রতিক্ষণনলিনী হ’তেছে পুরাতন,একে একে সবে তারে তেয়াগি যেতেছে হা রে,কেন সখি, হতে’ছে এমন!ভূলে যে আমার কাছে আসেতখনি ত যাই তার পাশে,দ্বিগুণ আদরে ডাকি, হাসি, গাই, কাছে থাকি,তবুও কেন লো থাকেনা সে!ছিল ত আমার রূপ রাশএকেবারে পেলে কি বিনাশ?সংসারে কেবলি তবে রূপের কাঙাল সবে?কচি মুখানির সবে দাস?ভালবাসা বলে কিছু নাই?স্বার্থপর পুরুষ সবাই?
চির আত্ম-বিসর্জ্জন করে যে ভক্ত মনহন মন কোথ। সখি পাই?মুখেরি রাজত্ব যদি ভবেএ মুখ সাজায়ে দেলো তবে!