ভানুসিংহ ঠাকুরের পদাবলী — ১৪
বাদর বরখন, নীরদ গরজন,বিজুলী চমকন ঘোর,উপেখই কৈছে, আও তু কুঞ্জেনিতি নিতি মাধব মোর!ঐছন কুঞ্জে আসিও না তুঁহু,মিনতি করত হতভাগী,মাধব কাহ তু পাওব দুখরে,দুখিনী হমার লাগি?ঘন ঘন চপলা চমকয় যব পহুবজর পাত যব হোয়,তুহুক বাত তব সমরয়ি মাধবডর অতি লাগত মোয়!
অঙ্গ-বসন তব, ভীঁখত মাধবঘন ঘন বরখত মেহ,ক্ষুদ্র বালি হম, হমকো লাগয়কাহ উপেখবি দেহ?কত জ্বালা দুখ সহলি শ্যাম তুঁহু,হমার পীরিত লাগি,সহলিরে গঞ্জন দেশ বিদেশেভইলিরে কলঙ্কভাগী!যাও যাও পহু, মথুরানগরেমিটবে সব সুখ-আশ।জনম জনম তুঁহু সিংহাসন পরিকরহ সুখে পহু বাস।দূরদেশ রহি লোক মুখে হমশুনইব তুঝ যশগান,দূরদেশ রহি, মহিমা শুনি তবধন্য মানইব প্রাণ!
বিসরো মাধব গোপিনী জনকোবিসরো ময়কো শ্যাম,বিসরো মাধব, পীরিতি লীলাসুখ-বৃন্দাবন ধাম।ভানু কহে বৃকভানুনন্দিনীপ্রেমসিন্ধু মম কালাতোঁহার লাগয় প্রেমক লাগয়সব কছু সহবে জ্বালা!