বিজয়া-সম্মিলন
ভারতবর্ষ
বাংলার মাটি, বাংলার জল,বাংলার বায়ু, বাংলার ফল,পুণ্য হউক্ পুণ্য হউকপুণ্য হউক্ হে ভগবান॥বাংলার ঘর, বাংলার হাট,বাংলার বন, বাংলার মাঠ,পূর্ণ হউক পূর্ণ হউকপূর্ণ হউক হে ভগবান॥বাঙালীর পণ, বাঙালীর আশাবাঙালীর কাজ, বাঙালীর ভাষা
সত্য হউক, সত্য হউকসত্য হউক হে ভগবান॥বাঙালীর প্রাণ, বাঙালীর মনবাঙালীর ঘরে যত ভাই বোনএক হউক, এক হউক,এক হউক হে ভগবান॥