গান্ধী মহারাজ
মহাত্মা গান্ধী
গান্ধী মহারাজের শিষ্যকেউ-বা ধনী, কেউ-বা নিঃস্ব,এক জায়গায় আছে মোদের মিল—গরিব মেরে ভরাই নে পেট,ধনীর কাছে হই নে তো হেঁট,আতঙ্কে মুখ হয় না কভু নীল।ষণ্ডা যখন আসে তেড়েউচিয়ে ঘুষি ডাণ্ডা নেড়েআমরা হেসে বলি জোয়ানটাকে,‘ঐ যে তোমার চোখ-রাঙানোখোকাবাবুর ঘুম-ভাঙানো,ভয় না পেলে ভয় দেখাবে কাকে।’সিধে ভাষায় বলি কথা,স্বচ্ছ তাহার সরলতা,ডিপ্লম্যাসির নাইকো অসুবিধে।গারদখানার আইনটাকেখুঁজতে হয় না কথার পাকে,
জেলের দ্বারে যায় সে নিয়ে সিধে।দলে দলে হরিণবাড়িচলল যারা গৃহ ছাড়িঘুচল তাদের অপমানের শাপ―চিরকালের হাতকাড়ি যে,ধুলায় খসে পড়ল নিজে,লাগল ভালে গান্ধীরাজের ছাপ।