রোগশয্যায় — ১৩
দীর্ঘ দুঃখরাত্রি যদিএক অতীতের প্রান্ততটেখেয়া তার শেষ করে থাকেতবে নব বিস্ময়ের মাঝেবিশ্বজগতের শিশুলােকেজেগে ওঠে যেন সেই নূতন প্রভাতেজীবনের নূতন জিজ্ঞাসা।পুরাতন প্রশ্নগুলি উত্তর না পেয়েঅবাক বুদ্ধিরে যারা সদা ব্যঙ্গ করেবালকের চিন্তাহীন লীলাচ্ছলেসহজ উত্তর তার পাই যেন মনেসহজ বিশ্বাসে,যে বিশ্বাস আপনার মাঝে তৃপ্ত থাকেকরে না বিরােধ,আনন্দের স্পর্শ দিয়ে সত্যের প্রত্যয় দেয় এনে॥