রোগশয্যায় — ২০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

রোগদুঃখ রজনীর নীরন্ধ্র আঁধারেযে আলোকবিন্দুটিরে ক্ষণে ক্ষণে দেখিমনে ভাবি কী তার নির্দেশ।পথের পথিক যথা জানালার রন্ধ্র দিয়েউৎসব-আলোর পায় একটুকু খণ্ডিত আভাস,সেই মতো যে রশ্মি অন্তরে আসেসে দেয় জানায়েএই ঘন আবরণ উঠে গেলেঅবিচ্ছেদে দেখা দিবেদেশহীন কালহীন আদি জ্যোতি,শাশ্বত প্রকাশপারাবার,সূর্য যেথা করে সন্ধ্যাস্নানযেথায় নক্ষত্র যত মহাকায় বুদ্বুদের মতোউঠিতেছে ফুটিতেছে,সেথায় নিশান্তে যাত্রী আমি,চৈতন্যসাগর-তীর্থপথে॥