রোগশয্যায় — ২৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

আরোগ্যের পথেযখন পেলেম সদ্যপ্রসন্ন প্রাণের নিমন্ত্রণদান সে করিল মোরেনুতন চোখের বিশ্ব-দেখা।প্রভাত-আলোয় মগ্ন ঐ নীলাকাশপুরাতন তপস্বীরধ্যানের আসন,কল্প-আরম্ভেরঅন্তহীন প্রথম মুহূর্তখানিপ্রকাশ করিল মোর কাছে;বুঝিলাম এই এক জন্ম মোরনব নব জন্মসূত্রে গাঁথা।সপ্তরশ্মি সূর্যালোক সমএক দৃশ্য বহিতেছেঅদৃশ্য অনেক সৃষ্টিধারা॥