রোগশয্যায় — ২৮
যে চৈতন্যজ্যোতিপ্রদীপ্ত রয়েছে মোর অন্তরগগনেনহে আকস্মিক বন্দী প্রাণের সংকীর্ণ সীমানায়আদি যার শূন্যময় অন্তে যার মৃত্যু নিরর্থক,মাঝখানে কিছুক্ষণযাহা কিছু আছে তার অর্থ যাহা করে উদ্ভাসিত।এ চৈতন্য বিরাজিত আকাশে আকাশেআনন্দ অমৃত রূপে,আজি প্রভাতের জাগরণেএ বাণী উঠিল বাজি’ মর্মে মর্মে মোর,এ বাণী গাঁথিয়া চলে সূর্য গ্রহতারাঅস্খলিত ছন্দসূত্রে অনিঃশেষ স্বষ্টির উৎসবে॥