রোগশয্যায় — ২৯
দুঃসহ দুঃখের বেড়াজালেমানবেরে দেখি যবে নিরুপায়ভাবিয়া না পাই মনেসান্তনা কোথায় আছে তার।আপনারি মূঢ়তায় আপনারি রিপুর প্রশ্রয়েএ দুঃখের মূল জানি,সে জানায় আশ্বাস না পাই।এ কথা যখন জানিমানব-চিত্তের সাধনায়গূঢ় আছে যে সত্যের রূপসেই সত্য সুখ দুঃখ সবের অতীত,তখন বুঝিতে পারিআপন আত্মায় যারাফলবান করে তা’রেতা’রাই চরম লক্ষ্য মানবসৃষ্টির;একমাত্র তা’রা আছে আর কেহ নাই;আর যারা সবেমায়ার প্রবাহে তা’রা ছায়ার মতন,দুঃখ তাহাদের সত্য নহেসুখ তাহাদের বিড়ম্বনা,তাহাদের ক্ষতব্যথা দারুণ আকৃতি ধ’রেপ্রতিক্ষণে লুপ্ত হয়ে যায়ইতিহাসে চিহ্ন নাহি রাখে॥