রোগশয্যায় — ৩০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সৃষ্টির চলেছে খেলাচারিদিক হতে শতধারেকালের অসীম শূন্য পূর্ণ করিবারেসম্মুখে যা কিছু ঢালে পিছনে তলায় বারে বারে,নিরন্তর লাভ আর ক্ষতিতাহাতেই দেয় তা’রে গতি।কবির ছন্দের খেলা সেও থাকি’ থাকি’নিশ্চিহ্ন কালের গায়ে ছবি আঁকাআঁকি।কাল যায় শূন্ত থাকে বাকি।এই আঁকা-মোছা নিয়ে কাব্যের সচল মরীচিকাছেড়ে দেয় স্থান,পরিবর্তমানজীবন-যাত্রার করে চলমান টীকা।মানুষ আপন-আঁকা কালের সীমায়সান্ত্বনা রচনা করে অসীমের মিথ্যা মহিমায়,ভুলে যায় কত-না যুগের বাণীরূপভূমিগর্ভে বহিতেছে নিঃশব্দের নিষ্ঠুর বিদ্রুপ॥