রোগশয্যায় — ৩৩
বহুকাল আগে তুমি দিয়েছিলে একগুচ্ছ ধূপ,আজি তার ধোঁয়া হতে বাহিরিল অপরূপ রূপ;যেন কোন্ পুরাণী আখ্যানেস্তব্ধ মোর ধ্যানেধীরপদে এল কোন্ মালবিকালয়ে দীপশিখামহাকাল-মন্দিরের দ্বারেযুগান্তের কোন্ পারে।সদ্য স্বান পরেসিক্ত বেণী গ্রীবা তার জড়াইয়া ধরে,চন্দনের মৃতুগন্ধ আসেঅঙ্গের বাতাসে।মনে হয় এই পূজারিণীএরে আমি বারবার চিনি,আসে মৃত্যুমন্দ পদেচিরদিবসের বেদীতলেতুলি’ ফুল শুচিশুভ্র বসন-অঞ্চলে।শান্ত স্নিগ্ধ চোখের দৃষ্টিতেসেই বাণী নিয়ে আসে এ যুগের ভাষার সৃষ্টিতে।সুললিত বাহুর কঙ্কণেপ্রিয়জন-কল্যাণের কামনা বহিছে সযতনে,
প্রীতি আত্মহারাআদি সূর্যোদয় হতেবহি আনে আলোকের ধারা।দূর কাল হতে তারিহস্ত দুটি লয়ে সেবা-রসআতপ্ত ললাট মোর আজো ধীরে করিছে পরশ॥