রোগশয্যায় — ৩৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

যখন বীণায় মোর আনমনা সুরেগান বেঁধেছিনু বসি একাতখনো যে ছিলে তুমি দূরেদাও নাই দেখা;কেমনে জানিব সেই গানঅপরিচয়ের তীরে তোমারেই করিছে সন্ধান।দেখিলাম কাছে তুমি আসিলে যেমনিতোমারি গতির তালে বাজে মোর এ ছন্দের ধবনিমনে হোলো সুরের সে মিলেউচ্ছ্বসিল আনন্দের নিশ্বাস নিখিলে।বর্ষে বর্ষে পুষ্পবনে পুষ্পগুলি ফুটে আর ঝরেএ মিলের তরে।কবির সংগীতে বাণী অঞ্জলি পাতিয়া আছে জাগিঅনাগত প্রসাদের লাগি।চলে লুকাচুরি খেলা বিশ্বে অনিবারঅজানার সাথে অজানার।