রোগশয্যায় — ৩৯
তোমারে দেখি না যবে মনে হয় আর্ত কল্পনায়পৃথিবী পায়ের নিচে চুপি চুপি করিছে মন্ত্রণাসরে যাবে ব’লে।আঁকড়ি’ ধরিতে চাহি উৎকণ্ঠায় শূন্য আকাশেরেদুই বাহু তুলি’।চমকিয়া স্বপ্ন যায় ভেঙেদেখি তুমি নতশিরে বুনিছ পশমবসি’ মোর পাশেসৃষ্টির অমোঘ শান্তি সমর্থন করি’॥