ছাত্রসম্ভাষণ

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

শিক্ষা

হে বিধাতা,দাও দাও মােদের গৌরব দাওদুঃসাধ্যের নিমন্ত্রণেদুঃসহ দুঃখের গর্বে।টেনে তোলাে রসাক্ত ভাবের মােহ হতে।সবলে ধিক্‌কৃত করাে দীনতার ধুলায় লুণ্ঠন।দূর করাে চিত্তের দাসত্ববন্ধ,ভাগ্যের নিয়ত অক্ষমতা,

দূর করো মূঢ়তায় অযোগ্যের পদেমানবমর্যাদাবিসর্জন,চূর্ণ করো যুগে যুগে স্তূপীকৃত লজ্জারাশিনিষ্ঠুর আঘাতে।

নিঃসংকোচেমস্তক তুলিতে দাওঅনন্ত আকাশেউদাত্ত আলোকে,মুক্তির বাতাসে।