দুই আমি
শিশু ভোলানাথ
বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায়উড়ো মেঘের দল হয়ে,সেই দেখা দেয় আর-এক ধারায়শ্রাবণ-ধারার জল হয়ে।আমি ভাবি চুপটি ক’রেমোর দশা হয় ওই যদি!কেই বা জানে আমিই আবারআর-একজনও হই যদি!একজনারেই তোমরা চেন,আর-এক আমি কারোই না।কেমনতরো ভাবখানা তারমনে আনতে পারোই না।হয়তো বা ওই মেঘের মতোইনতুন নতুন রূপ ধ’রেকখন সে যে ডাক দিয়ে যায়,কখন থাকে চুপ ক’রে।
কখন বা সে পুবের কোণেআলো-নদীর বাঁধ বাঁধে,কখন বা সে আধেক রাতেচাঁদকে ধরার ফাঁদ ফাঁদে।শেষে তোমার ঘরের কথামনেতে তার যেই আসে,আমার মতন হয়ে আবারতোমার কাছে সেই আসে।আমার ভিতর লুকিয়ে আছেদুই রকমের দুই খেলা—একটা সে ওই আকাশ-ওড়া,আর-একটা এই ভুঁই-খেলা।