প্রথম দৃশ্য
শোধ-বোধ — প্রথম অঙ্ক
সে আমার গোপন কথা, শুনে যাও ও সখি!ভেবে না পাই ব’ল্বো কী?
প্রাণ যে আমার বাঁশি শোনেনীল গগনে,গান হয়ে যায়,মনে মনে যাহাই বকি।
Love's golden dream is doneHidden in mist of pain.
সে যেন আসবে আমার মন ব’লেছে।হাসির পরে তাই তো চোখের জল গ’লেছে।দেখ্লো তাই দেয় ইসারাতারায় তারা;চাঁদ হেসে ঐ হ’লো সারা তাহাই লখি’।শুনে যা ও সখি।
Love's golden dream is doneHidden in mist of pain.
পাতা খানি শূন্য রাখিলাম,নিজের হাতে লিখে রেখো শুধু আমার নাম।
এই এলবম্ শূন্য রইলো সবি,নিজের হাতে ভ’রে রেখো শুধু আমার ছবি।
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা,নিয়ো হে নিয়ো।হৃদয় বিদারি হয়ে গেলো ঢালাপিয়ো হে পিয়ো।ভরা সে পাত্র তারে বুকে করে’বেড়ানু বহিয়া সারা রাতি ধরে’লও তুলে লও আজি নিশি ভোরেপ্রিয় হে প্রিয়।বাসনার রঙে লহরে লহরেরঙীন হোলো।
করুণ তোমার অরুণ অধরেতোলো হে তোলো।এ রসে মিশাক্ তব নিশ্বাসনবীন ঊষার পুষ্প সুবাস,এরি পরে তব আঁখির আভাসদিয়ো হে দিয়ো।