প্রতীক্ষা
সেঁজুতি
অসীম আকাশে মহাতপস্বীমহাকাল আছে জাগি’।আজিও যাহারে কেহ নাহি জানে,দেয়নি যে দেখা আজো কোনোখানে,সেই অভাবিত কল্পনাতীতআবির্ভাবের লাগি’মহাকাল আছে জাগি’।
বাতাসে আকাশে যে নব রাগিণীজগতে কোথাও কখনো জাগে নিরহস্যলোকে তারি গান সাধাচলে অনাহত রবে।ভেঙে যাবে বাঁধ স্বর্গপুরের,প্লাবন বহিবে নূতন সুরের,বধির যুগের প্রাচীন প্রাচীরভেসে চলে যাবে তবে।
যার পরিচয় কারো মনে নাই,যার নাম কভু কেহ শোনে নাই,না জেনে নিখিল পড়ে আছে পথেযার দরশন মাগি’-তারি সত্যের অপরূপ রসেচমকিবে মন অভূত পরশে,মৃত পুরাতন জড় আবরণমুহূর্তে যাবে ভাগি’,যুগ যুগ ধরি’ তাহার আশায়মহাকাল আছে জাগি’॥