অচল স্মৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সোনার তরী

আমার হৃদয়-ভূমি-মাঝখানেজাগিয়া রয়েছে নিতিঅচল ধবল শৈল সমানএকটি অচল স্মৃতি।প্রতিদিন ঘিরি ঘিরিসে নীরব হিমগিরিআমার দিবস আমার রজনীআসিছে যেতেছে ফিরি।

যেথানে চরণ রেখেছে, সে মোরমর্ম্ম গভীরতম,উন্নত শির বয়েছে তুলিয়াসকল উচ্চে মম।মোর কল্পনা শতরঙীন্‌ মেঘের মততাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছেসোহাগে হতেছে নত।

আমার শ্যামল তরুলতাগুলিফুল পল্লব ভারেসরস কোমল বাহু-বেষ্টনেবাঁধিতে চাহিছে তারে,শিখর গগন-লীনদুর্গম জনহীন,বাসনা-বিহগ একেলা সেথায়ধাইতেছে নিশিদিন।

চারিদিকে তার কত আসা-যাওয়াকত গীত কত কথা,মাঝখানে শুধু ধ্যানের মতননিশ্চল নীরবতা।দূরে গেলে তবু, একাসে শিখর যায় দেখা,চিত্ত-গগনে আঁকা থাকে তারনিত্য-নীহার-রেখা!