আত্মসমর্পণ

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সোনার তরী

তােমার আনন্দগানে আমি দিব সুরযাহা জানি দুয়েকটি প্রীতি-সুমধুরঅন্তরের গাথা; দুঃখের ক্রন্দনেবাজিবে আমার কণ্ঠ বিষাদ-বিধুরতােমার কণ্ঠের সনে; কুসুমে চন্দনেতােমারে পূজিব আমি; পরাব সিন্দুরতােমার সীমন্তে ভালে; বিচিত্র বন্ধনেতােমারে বাঁধিব আমি; প্রমােদ-সিন্ধুরতরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে!মানব-আত্মার গর্ব্ব আর নাহি মাের,চেয়ে তাের স্নিগ্ধশ্যাম মাতৃমুখ পানে,ভাল বাসিয়াছি আমি ধুলি মাটি তাের!জন্মেছি যে মর্ত্ত্য-কোলে ঘৃণা করি তারেছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে!