দরিদ্রা

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সোনার তরী

দরিদ্রা বলিয়া তােরে বেশি ভালবাসিহে ধরিত্রী, স্নেহ তাের বেশি ভাল লাগে,বেদনা-কাতর মুখে সকরুণ হাসিদেখে’ মাের মর্ম্ম মাঝে বড় ব্যথা জাগে!আপনার বক্ষ হতে রস রক্ত নিয়েপ্রাণটুকু দিয়েছিস্ সন্তানের দেহে,অহর্নিশি মুখে তার আছিস্ তাকিয়েঅমৃত নারিস্‌ দিতে প্রাণপণ স্নেহে!কত যুগ হতে তুই বর্ণ গন্ধ গীতেসৃজন করিতেছিস্‌ আনন্দ আবাস,আজো শেষ নাহি হল দিবসে নিশীথে,স্বর্গ নাই, রচেছিস্‌ স্বর্গের আভাস!তাই তাের মুখখানি বিষাদ-কোমল,সকল সৌন্দর্য্যে তাের ভরা অশ্রুজল!