ব্যর্থ যৌবন
সোনার তরী
আজি যে রজনী যায় ফিরাইব তারকেমনে?কেন নয়নের জল ঝরিছে বিফলনয়নে?এ বেশ ভূষণ লহ সখি লহ,এ কুসুমমালা হয়েছে অসহ,এমন যামিনী কাটিল, বিরহ-শয়নে!আজি যে রজনী যায় ফিরাইব তারকেমনে?
আমি বৃথা অভিসারে এ যমুনা পারেএসেছি!বহি’ বৃথা মনো-আশা এত ভালবাসাবেসেছি!শেষে নিশিশেষে বদন মলিন,ক্লান্ত চরণ, মন উদাসীন,ফিরিয়া চলেছি কোন্ সুখহীনভবনে?হায়, যে রজনী যায় ফিরাইব তারকেমনে?
কত উঠেছিল চাঁদ নিশীথ-অগাধআকাশে!বনে দুলেছিল ফুল গন্ধ-ব্যাকুলবাতাসে!তরু-মর্ম্মর, নদী কলতানকানে লেগেছিল স্বপ্ন সমান,দুর হতে আসি পশেছিল গানশ্রবণে,আজি সে রজনী যায় ফিরাইব তায়কেমনে?
মনে লেগেছিল হেন আমারে সে যেনডেকেছে।যেন চির যুগ ধরে’ মোরে মনে করে’রেখেছে!সে আনিবে বহি ভরা অনুরাগ,যৌবন নদী করিবে সজাগ,আসিবে নিশীথে, বাঁধিবে সোহাগ-বাঁধনে।আহা, সে রজনী যায়, ফিরাইব তায়কেমনে?
ওগো, ভোলা, ভাল তবে, কাঁদিয়া কি হবেমিছে আর?
যদি যেতে হল হায়, প্রাণ কেন চায়পিছে আর?কুঞ্জদুয়ারে অবোধের মতরজনী-প্রভাতে বসে রব কত!এবারের মত বসন্ত-গতজীবনে।হায় যে রজনী যায় ফিরাইব তায়কেমনে!