মুক্তি
সোনার তরী
চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি,বিমুখ হইয়া সর্ব্ব জগতের পানে,শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরিমুক্তি আশে সন্তরিব কোথায় কে জানে!পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্ব মহাতরী।অম্বর আকুল করি যাত্রীদের গানে,শুভ্র কিরণের পালে দশদিক্ ভরি’,বিচিত্র সৌন্দর্য্যে পূর্ণ অসংখ্য পরাণে!ধীরে ধীরে চলে যাবে দূর হতে দূরেঅথিল ক্রন্দন হাসি আঁধার আলােক,বহে যাবে শূন্য পথে সকরুণ সুরেঅনন্ত জগৎভরা যত দুঃখ শােক।বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতেআমি একা বসে র’ব মুক্তি-সমাধিতে?