প্রিয়তমের প্রতি

Rumi (1207–1273)

Translated from Persian by Satyendranath Dutta

তীর্থরেণু

ভাবনার ভারে ওগো প্রিয়তম হ'য়েছি কুঁজা,তব প্রেমময় পরশে আমায় কর হে সোজা।ওই হাতখানি রাখিলে মাথায় জুড়ায় মাথা,নিখিল-ভরণ করুণ ও কর, জেনেছি ধাতা!ছায়া দান করি’ হে প্রভু সে ছায়া নিয়োনা হরি’ব্যথিত,—ব্যথিত,—ব্যথিত আমি হে কাঁদিয়া মরি।নয়নে ছলিয়া নয়নের ঘুম গিয়েছে চলি’,তোমার শপথ তব আশাপথ চাহি কেবলি।

রুমি।