প্রেম-তত্ত্ব
Translated from Persian by Satyendranath Dutta
তীর্থরেণু
এই ভালবাসা, এই সেই প্রেম, স্বর্গের সুখমর্ত্তে পাওয়া,ঘোমটা ঘুচাননা পলকে পলকে, আলোকে পুলকেউধাও ধাওয়া!প্রেমের পহেলা সংসার ভোলা, প্রেমের চরমপক্ষ মেলা,আঁখির আড়ালে ফেলিয়া জগৎ, আকাশে বাতাসেমত্ত খেলা!প্রেমিকের দলে ঢুকেছ যখন, দৃষ্টি বাহিরেদেখিতে হবে,হৃদয়-পুরীর অলিগলি যত একে একে সবচিনিয়া ল’বে।
নিশ্বাস নিতে কোথায় শিখিলি, ওরে মন, তুইনিস্ তা’ জেনে;কেন যে হৃদয় স্পন্দিত হয়—তার সমাচারকে দ্যায় এনে!