দেহযাত্রা নির্ব্বাহার্থ বিবিধ বিষয়ক নীতি সকল
Translated from Persian by অগাস্টিন ডি'সিলভা
গুণিগণ মধ্যে হয় বাক্যের সম্মান।বাক্য কীর্ত্তি তাহাদের রহে স্থিরমান॥যে পর্য্যন্ত বাক্য চর্চ্চা থাকয়ে জগতে।ঈশ্বর কৃপায় তারা রহে অবস্থিতে॥
মঙ্গল কামনা নাহি কব তার তরে।ধনার্থে থাকে যে ব্যস্ত ভোগ বিনা মরে॥
বিতরণ না করিয়া যেই রাখে ধনে।অন্য লভ্য নাহি হয় ক্লেশ দুঃখ বিনে॥যদি তুমি ধন লাভ চাহ এ সংসারে।দেহ দীনে তাই বিভু দিলেন তোমারে॥
হে রাজন মনোযোগে শুন এই কথা।এমত নাহিক নীতি জগতে সর্ব্বথা॥ধীমান ব্যতীত অন্যে কর্ম্ম নাহি দিবে।জান তথ্য যে ধীমান কিছু নাহি লবে॥
দুষ্ট সহ কর যদি শিষ্ট ব্যবহার।অংশী হতে চাবে ধনে সুখেতে তোমার॥
বন্ধুর বান্ধবে নাহি করিবে যতন।বিচ্ছেদে তাহার নাহি করিবে মনন॥
যদি পার অদ্য করহ সংহার।প্রজ্বলিত হলে অগ্নি জ্বালিবে সংসার॥যদি বৈরী হয় বশে নাহি শুভ তারে।অবকাশ নাহি দেও অস্ত্র ধরিবারে॥
তব শত্রু সনে যার হয় আত্মীয়তা।তাহার সহিত নাহি করিবে মিত্রতা॥
মিষ্টভাষি জনে কটু কথা না কহিবে।সম্মিলনাকাঙ্ক্ষি সনে বাদ না করিবে॥
অন্যান্য উপায় যবে নিরস্ত হইবে।তখনিতো করবাল করেতে ধরিবে॥
কেবল আপন সুখ নাহি বাঞ্ছা কর।তাহাতে প্রকাশ পায় অতি স্বার্থপর॥
সে ব্যক্তি না হৌক বিচারক কোন দেশে।ঈশ্বরে বিমুখ যেবা হয় ত বিশেষে॥
কুস্বভাবী যদি করে স্বর্গে আরোহণ।রহিতে বিপদগ্রস্ত স্বভাব কারণ॥
নির্ভয় না হও যুদ্ধে ক্ষীণ বৈরি সনে।নিকালে সিংহের মার্জা যে নিরাশ প্রাণে॥
হে ভ্রমরা বসন্তের সুসংবাদ দেহ।ছাড়্যে নিদাঘের কথা ক্ষণ ধৈর্য্য বহ॥
লভ্য যবে দেখ তুমি পক্ষে আপনার।তখন করিও তাহা বাক্যেতে প্রচার॥
নিজ মনে২ তথা মূর্খ প্রশংসার।নাহি কর অভিমান স্বীয় শুভাচার॥
এসংসারে একিবারে বুদ্ধি লোপ পায়।আপনারে মূর্খ করে না বুঝে কথায়॥
হতভাগা সেই ব্যক্তি জীবে দুঃখ দেয়।দুর্দ্দিনে তাহার কেহ বান্ধব না হয়॥
শত্রু বাক্যে মিত্রের প্রতিজ্ঞা ভঙ্গ কৈলে।ভেবে দেখ কারে ছেড়ে কাহাতে মিলিলে॥
বাক্যালাপে কেহ যদি বাড়ে তোমাহতে।নৈতে ক্ষান্ত জান যদি ভাল তাহা হতে॥
যদ্যপি সূরিতে করে মূর্খ সহ বাস।পর পীড়া বঞ্চনাদি শিখিবে নির্যাস॥না শিখিবে দুষ্ট হটদুষ্টতা ব্যতীত।জান এই সার কথা অন্তরে নিশ্চিত॥
বলবান হয় যেবা আপন হইতে।থাক ক্ষান্ত তার সাতে সম্মুখ যুদ্ধেতে॥
ওহে ভাই নীতি বাক্য যদি নাহি শুন।কেহ গ্লানি কৈলে কিছু না কহিও পুনঃ॥
দেখ শত্রু এবে দোষ কহে পরস্থানে।যে ছিল নিঃশব্দ তব অগ্রেতে কখনে॥
অবশ করয়ে সবে দুর্ভর উদরে।কি ভজিবে উদরের দাস ঈশ্বরেরে॥
উদর আবদ্ধে নিদ্রা রাত্রিতে না হয়।যে রাত্রে অধিক খায় অজীর্ণেতে বয়॥
লেকদের প্রতি কর দয়া বিতরণ।অযত্ন করিলে হয় দৌরাত্ম্য করণ॥
হাতেতে পাথর সর্প প্রস্তর উপরে।অবোধতা ক্ষণ ক্ষমা কর যে তাহারে॥
বহু দিনে হয় মাণিক্য যদি প্রস্তরে।ত্রুটি কাল মধ্যে তারে না ভাঙ্গ প্রস্তরে॥
সে ঘরে সুখের আশা কর তুমি নাশ।উচ্চৈঃস্বরে নারী যথা করয়ে সম্ভাষ॥
বুদ্ধি ও সাধুতা পূর্ব্বে রাজ্য পাউক পরে।ধনে মূর্খ দৌরাত্ম্য করয়ে আত্ম পরে॥
নির্জ্জনে ঈশ্বর তরে নাহি বৈসে যেই।মলিন দর্পণে কিবা দেখিবেক সেই॥
আনন্দ মগনে যদি দুষ্ট কহে কথা।দুষ্টতা তাহার আরো বাড়িবে সর্ব্বথা॥
শুনিয়াছ শীকন্দর ঘোর অন্ধকারে।গিয়াও বহু ক্লেশে না পাইল অমৃতেরে॥
লোভি ব্যক্তি দিবারাত্রি সর্ব্বত্র ভ্রমিছে।সে লোভের পাছে কাল তার পাছে২॥
উত্তম স্বভাব উদার কোতয়াল।দুঃখ দায়ি পণ্ডিত হইতে বহু ভাল॥
কহ তুমি সেই দুষ্ট মক্ষিকার স্থানে।না দেউক মধু ভাল নাকরে দংশনে॥
সীচক ও শাক নিজ শ্রমে যাহা হয়।ধনিদের সুমিষ্টান্ন হইতে ভাল কয়॥
ইউছপের মত যদি মৎস্যোদরে থাকে।তোমার প্রসঙ্গ করে শুভক্ষণ তাকে॥
বিজ্ঞেরা অজ্ঞেরে সৎ উপদেশ করে।না শুনিলে রাখে নিজ বাক্য বন্ধ করে॥
যে দুঃখের পরে সুখ ভাল জান তারে।তাহা হইতে হয় দুঃখ সুখ পরে॥
লোক যদি ভবিষ্যতে জানিতে পারিত।কেহ কেহকেই সুখে থাকিতে না দিত॥
ভাগ্য ও আহারাদির সৃষ্টি কৈল যেই।রাজ্য বিদ্যা মান্য হয় তাহাদের সেই॥