বন্দী

William Morris (1834-1896) (1834–1896)

Translated from English by সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)

তীর্থরেণু

বিকল ভাবে বিরস ভাবেসারাদিনমানকারা-গৃহের প্রাচীর ‘পরেউড়িছে নিশান;বাতাসে তার শব্দ উঠেবিচিত্র সুরে,ক্লান্ত হিয়া আমারে, হায়,অতিষ্ঠ করে!ছাদের কোলে তীব্র আলোগবাক্ষে জাগে,চেয়ে চেয়ে শূন্য নয়ননির্বাণে মাগে;হাতে শিকল, পায়ে বেড়ি,পরাণ সে অধীর,কারাবাসীর দুঃখে কালোপাষাণের প্রাচীর।পাষাণ প্রাচীর আর্ত্তনাদেরআখরে চৌচির,নির্যাতনের নিশান ওড়েনির্দোষী বন্দীর।