মেষপালক ও নেকড়ে বাঘ

Aesop (620–564 a. C.)

Traducido del griego antiguo por ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)

কথামালা

এক মেষপালক, একটি মেষ কাটিয়া, পাক করিয়া, আত্মীয়দিগের সহিত, আহার ও আমোদ আহ্লাদ করিতেছে; এমন সময়ে, এক নেকড়ে বাঘ, নিকট দিয়া, চলিয়া যাইতেছিল। সে, মেষপালককে, মেষের মাংসভক্ষণে আমোদ করিতে দেখিয়া, কহিল, ভাই হে! যদি আমায় ঐ মেষের মাংস খাইতে দেখিতে; তাহা হইলে, তুমি কতই হঙ্গাম করিতে।

মানুষের স্বভাব এই, অন্যকে যে কর্ম্ম করিতে দেখিলে, গালাগালি দিয়া থাকে, আপনারা সেই কর্ম্ম করিয়া দোষ বোধ করে না।