দ্বিধার জীবন

Algernon Charles Swinburne (1837–1909)

Traducido del inglés por Satyendranath Dutta

তীর্থ-সলিল

যে অবধি না হয় ছিন্ন,জীবনের এই মধুর চিহ্ন,যে অবধি ব্যক্ত না হয়,―ব্যক্ত যাহা হবেই হবে;―সে পর্য্যন্ত মন রে আমার,পূজার্চ্চনার কি ফল তোমার?মন্ত্রজপে―ছেলেখেলায়মিথ্যা নিয়ে মত্ত র’বে?নূতন কিবা বল্‌ব কথা,নব নিঝর বয় না সেথা,নূতন ক’রে পায় না ব্যথামানুষ কভু মরণ-শেষে;বরষ পরে বরষ নেমে,দেয় গো ঢেকে কতই প্রেমে;হর্ষ-গীতি যায় গো থেমে,অশ্রুজলের স্রোতে ভেসে।একটি দিনের কর্ম্ম যদি,আবিল করে জীবন-নদী,

মানুষ যদি হয় গো ঋণীমৃত্যু-মহাজনের কাছে;―ধাক্কা স’য়ে যদি সে তা’রশক্তি ফিরে হয় দাঁড়াবার,জেগেই যদি উঠ্‌বে আবারদু’দিন আগে দু’দিন পাছে;―তবে কেন কান্নাকাটি?কেন হৃদয় ফাটাফাটি?জীবন কেন হ’বে মাটিউপাসনায়―উপবাসে?যতই ডাক করপুটে,―যতই মর মাথাকুটে,―জীবন তবু যাবে টুটেমৃত্যু সাড়া দিলে এসে।কাল!―সে বটে সবার প্রভু;―এড়িয়ে কেহ যায় না কভু;একটু হাসিখুসি তবুওরি মধ্যে লুট্‌তে হ’বে;নইলে শুধু জীবন, মরণ,দুঃখ ও সুখ, শান্তি ও রণ,কেবল গণন এবং স্মরণকর্ত্তে শুধু থাক্‌বে ভবে!

দু’দিন পরে ভাঙ্‌লে মেলাসকল তা’তেই সমান হেলা,―ইষ্ট মন্ত্র, জপের মালা,কর্ম্ম, খেলা, কান্না, হাসি;যে ক’টা দিন আছিস্ বেঁচে,ফিঙের মত বেড়াস্ নেচে,বিশ্ব ব্যাপার এঁচে, এঁচে,মরিস্ নে আর শূন্যে ভাসি’।