ষষ্ঠ সংখ্যা
কমলাকান্ত — কমলাকান্তের দপ্তর
কন্যাকর্ত্তা হৈল কন্যা, বরকর্ত্তা বর।নিজ মন পুরোহিত, শ্মশানে বাসর॥
কমল মুদিত আঁখি চন্দ্রের হেরিলে,এখনচন্দ্রেরে দেখিতে দেখ কমল আঁখি মিলে।
চন্দ্রের হৃদয়ে কালি কলঙ্ক কেবল,কিন্তুকমল-হৃদয়ে চন্দ্র কেবল উজ্জ্বল।
চন্দ্রে সবে ষোল কলা হ্রাস বৃদ্ধি তায়,চক্রবর্ত্তী পরিপূর্ণ এক কাঁদি কলায়।সেই কলা কভু লুপ্ত কভু বর্ত্তমান।কমলের বাগানের সব মর্ত্তমান॥
কমল শশীর বাসর ঘরে,ডাক রে কোকিল পঞ্চমস্বরে!