আস্ছে ভেঙ্গে
পঞ্চক মালা
আস্ছে ভেঙ্গে চোখের পাতা সুখের পরিশে।সুদূর হতে যাদুর বলেপ্রবেশি’ আসি হৃদয় তলে,প্রীতির দেহে, অতুল স্নেহে, বুলায় করে, সে।স্বপনে যেন গালিয়া চুমেচেতনা পড়ে ঢলিয়া ঘুমে;জাগায় শেষে, কুসুম পিষে অঙ্গ-পরে সে।লুটায় আঁখি সরস-রস-সঙ্গ পরশে।চাহিনে আমি।— অতনু-নতা।মোহিনী অতি সুতনু-লতা,প্রীতিতে শুধু জড়ায় প্রীতি অমিত হরষে।মুদিয়া আসে চক্ষু, মধু-জড়িত পরিশে।ভাসিয়া এসে মধুর গাতিঝরিয়া পড়ে সরমে নিতি;গীতির সাথে মাখানো ঘন পীরিতি বরষে।আসে রে ভেঙ্গে চোখের পাতা সুখের পরিশে।