সন্ন্যাসী
পঞ্চক মালা
অন্বেষিছ হে সন্ন্যাসী, ভস্ম মেখে গায়পরম চরম সত্য। দলিয়াছ পায়মার-বিভবের মায়া; কি অমর পণ!অরবিন্দ সম কান্তি, তরুণ জীবন,কঠোর সাধনা ব্রতে করিতেছ। ক্ষয়;সহি ক্লেশ, দৈন্য সদা মুখ ম্লান নয়।দুঃখ যত পোষে, তত চন্দনের মতসুরভি অধিক তব নিঃসরে সতত।হেলায় এড়ালে ক্ষুদ্র জগতের কারা;ছিন্ন শৃঙ্খলের গ্রন্থি। আনন্দের ধারা——ঢালিছ ভারত-ভুমে। দেব মহেশ্বর,কর এ সন্ন্যাস-ধর্ম্ম আলোকে ভাস্বর।সে আলোকে শত শত যুবক ভারতেকরি স্নান, নেবে দীক্ষা, নব সেবা ব্রতে।