সুসমাচার
পঞ্চক মালা
বোধি দ্রুম-তলে মুক্ত শুদ্ধদেব অমিতাভ অমৃত বুদ্ধ।নর-হিত তরে উদিল ধর্ম্ম,লুকানো মন্ত্রে বেদ নাই!বলি, হোম, যাগ, দূরে পড়ে থাক্;অনলে, সমিধে, মেধ নাই।
২
দ্বিজ বা শূদ্র সাধু বা পতিত,কি পুরুষ নারী, এসগো ত্বরিত;পরহিতে সাধ পরম কর্ম্ম,—পুণ্য আনিবে বেদনা-ই।করি’ প্রাণদান পাবে নব প্রাণ,প্রীতি বন্ধনে ছেদ নাই।
আকাশের মত অসীম উদার,নির্ব্বাণ-পথে সম অধিকার।শুনি সমাচার, তৃপ্ত কর্ণ:—নরে নরে কোন ভেদ নাই;ব্যাধি, জরা, দুখ, মরণ, আসুক-—খেদ নাই, তাহে খেদ নাই