চর্য্যাচর্য্য-বিনিশ্চয় — ১০

কৃষ্ণাচার্য

হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

নগর বারিহিরেঁ ডোম্বি তোহোরি কুড়িআছইছোই যাই সো বাহ্ম নাড়িআ [১৬ক]॥ ধ্রু॥আলো ডোম্বি তোএ সম করিবে ম সাঙ্গনিঘিণ কাহ্ন কাপালি জোই লাগ॥ ধ্রু॥একসো পদমা চৌষঠ্ঠী পাখুড়ীতহিঁ চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী॥ ধ্রু॥হালো ডোম্বী তো পুছমি সদভাবেঅইসসি জাসি ডোম্বি কাহরি নাবেঁ॥ ধ্রু॥তান্তি বিকণঅ ডোম্বী অবর না চঙ্গতাতোহোর অন্তরে ছাড়িনড় এট্টা॥ ধ্রু॥তু লো ডোম্বী হাঊঁ কপালীতোহোর অন্তরে মোএ ঘলিলি হাড়েরি মালী॥ ধ্রু॥সরবর ভাঞ্জীঅ ডোম্বী খাঅ মোলাণমারমি ডোম্বী লেমি পরাণ॥ ধ্রু॥

একু ন ক্কিজই মন্ত ন তন্তণিঅঘরণী লই কেলি করন্ত।নঅ ঘরেঁ ঘরণী জাব ণ মজ্জইতাব কি পঞ্চবাণ্ণ বিহরিজ্জই॥

শা বিত্তী কিম্‌পি জলং যত্তু বিশেষেণ গৌরবং লহেই।অহিমুহ পড়িঅ গরলং চ্ছিপ্পি মুতানং কুণেইঁ॥ ১০॥লাড়ীডোম্বীপাদানাম্ সূনেত্যাদি। চর্য্যায়া ব্যাখ্যা নাস্তি।