বীরের ধর্ম্ম
Traducido por সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থরেণু
বীরের ধর্ম্মে যা’ বলে করিয়ো,—যে কথা যে কাজপুরুষে সাজে;প্রশংসা যদি হয় প্রয়োজন খুঁজিয়ো আপনমনের মাঝে।ধন্য জীবন তাহারি,—যে জন নিজে বিচারিয়ানিজের তরেনীতি ও নিয়ম করি’ প্রণয়ন, আমরণ তাহাপালন করে;নহিলে কেবল বেঁচে মরে থাকা,—পুতুলের মতআসা ও যাওয়া,—একখানি ছায়া,—এক জোড়া চোখ,—এক্টা শব্দ,—এক্টু হাওয়া!