রাজ-বিচার

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

কথা

বিপ্র কহে—“রমণী মােরআছিল যেই ঘরেনিশীথে সেথা পশিল চোরধর্ম্মনাশ তরে।বেঁধেছি তারে, এখন কহচোরে কি দিব সাজা?”“মৃত্যু” শুধু কহিলা তারেরতনরাও রাজা।

ছুটিয়া আসি কহিল দূত-“চোর সে যুবরাজ।বিপ্র তাঁরে ধরেছে রাতে,কাটিল প্রাতে আজ।

ব্রাহ্মণেরে এনেছি ধরেকি তারে দিবে সাজা?”“মুক্তি দাও” কহিলা শুধুরতনরাও রাজা।