সভ্যতার সংকট

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

কালান্তর

অধর্মেণৈধতে তাবৎ ততাে ভদ্রাণি পশ্যতি।ততঃ সপত্নান্ জয়তি সমূলস্তু বিনশ্যতি॥

ঐ মহামানব আসে,দিকে দিকে রােমাঞ্চ লাগেমর্তধূলির ঘাসে ঘাসে।সুরলােকে বেজে ওঠে শঙ্খ,নরলােকে বাজে জয়ডঙ্ক-এল মহাজন্মের লগ্ন।আজি অমারাত্রির দুর্গতেরণ যতধূলিতলে হয়ে গেল ভগ্ন।উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রবনবজীবনের আশ্বাসে।‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়’মন্দ্রি উঠিল মহাকাশে॥