দুই বোন

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

ক্ষণিকা

দুটি বোন তারা হেসে যায় কেনযায় যবে জল আনতে।দেখেছে কি তারা পথিক কোথায়দাঁড়িয়ে পথের প্রান্তে।ছায়ায় নিবিড় বনেযে আছে আঁধার কোণেতারে যে কখন্ কটাক্ষে চায়কিছু তো পারি নে জানতে।দুটি বোন তারা হেসে যায় কেনযায় ঝবে জল আনতে॥

দুটি বোন তারা করে কানাকানি,কী না জানি জল্পনা!গুঞ্জনধ্বনি দূর হতে শুনি,কী গোপন মন্ত্রণা!আসে যবে এইখানেচায় দোঁহে দোঁহা-পানে,কাহারো মনের কোনো কথা তারাকরেছে কি কল্পনা।দুটি বোন তারা করে কানাকানিকী না জানি জল্পনা॥

এইখানে এসে ঘট হতে কেনজল উঠে উচ্ছলি।চপল চক্ষে তরল তারকাকেন উঠে উজ্জ্বলি।যেতে যেতে নদীপথেজেনেছে কি কোনোমতেকাছে কোথা এক আকুল হৃদয়দুলে উঠে চঞ্চলি।এইখানে এসে ঘট হতে জলকেন উঠে উচ্ছলি॥

দুটি বোন তারা হেসে যায় কেনযায় যবে জল আনতে।বটের ছায়ায় কেহ কি তাদেরপড়েছে চোখের প্রান্তে।কৌতুকে কেন ধায়সচকিত দ্রুত পায়।কলসে কাঁকন ঝলকি ঝনকিভোলায় রে দিক্‌ভ্রান্তে।দুটি বোন তারা হেসে যায় কেনযায় যবে জল আনতে॥