‘দাদা হব’ ছিল বিষম শখ
গল্পসল্প
‘দাদা হব’ ছিল বিষম শখ—তখন বয়স বারো হবে,কড়া হয় নি ত্বক।স্টেজ বেঁধেছি ঘরের কোণে,বুক ফুলিয়ে ক্ষণে ক্ষণেহয়েছিল দাদার অভিনয়;কাঠের তরবারি মেরেদাড়ি-পরা বিপক্ষেরেবারে বারেই করেছিলুম জয়।আজ খসেছে মুখোশটা সে,আরেক লড়াই চারি পাশে—মারছি কিছু, অনেক খাচ্ছি মার।দিন চলেছে অবিরত,ভাবনা মনে জমছে কত—ষোলো-আনা নয় সে অহংকার।দেখছে নতুন পালার দাদাহাত দুটো তার পড়ছে বাঁধাএ সংসারের হাজার গোলামিতে।তবুও সব হয় নি ফাঁকি,তহবিলে রয় যা বাকিকাজ চলছে দিতে এবং নিতে।
সাঙ্গ হয়ে এল পালা,নাট্যশেষের দীপের মালানিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে—রঙিন ছবির দৃশ্য রেখাঝাপসা চোখে যায় না দেখা,আলোর চেয়ে ধোঁয়া উঠছে জ’মে।সময় হয়ে এল এবারস্টেজের বাঁধন খুলে দেবার,নেবে আসছে আঁধার-যবনিকা—খাতা হাতে এখন বুঝিআসছে কানে কলম গুঁজিকর্ম যাহার চরম হিসাব লিখা।চোখের ’পরে দিয়ে ঢাকাভোলা মনকে ভুলিয়ে রাখাকোনোমতেই চলবে না তো আর—অসীম দূরের প্রেক্ষণীতেপড়বে ধরা শেষ গণিতেজিত হয়েছে কিংবা হল হার।