মণিরাম সত্যই স্যায়না

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গল্পসল্প

মণিরাম সত্যই স্যায়না,বাহিরের ধাক্কা সে নেয় না।বেশি ক’রে আপনারে দেখাতেচায় যেন কোনোমতে ঠেকাতে।যোগ্যতা থাকে যদি থাক্‌-না,ঢাকে তারে চাপ দিয়ে ঢাকনা।আপনারে ঠেলে রেখে কোণেতেতবে সে আরাম পায় মনেতে।যেথা তারে নিতে চায় আগিয়েদূরে থাকে সে-সভায় না গিয়ে।বলে না সে, আরো দে বা খুবই দে;ঠেলা নাহি মারে পেলে সুবিধে।যদি দেখে টানাটানি খাবারেবলে, কী যে পেট ভার, বাবা রে।ব্যঞ্জনে নুন নেই, খাবে তা;মুখ দেখে বোঝা নাহি যাবে তা।যদি শোনে, যা-তা বলে লোকরাবলে, আহা, ওরা ছেলে-ছোকরা।পাঁচু বই নিয়ে গেল না ব’লে;বলে, খোঁটা দিয়ে নাকে তা ব’লে।

বন্ধু ঠকায় যদি, সইবে;বলে, হিসাবের ভুল দৈবে।ধার নিয়ে যার কোনো সাড়া নেইবলে তারে, বিশেষ তো তাড়া নেই।যত কেন যায় তারে ঘা মারিবলে, দোষ ছিল বুঝি আমারি।